বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার ময়নামতিতে অ*জ্ঞাত ব্যক্তির মৃ*ত্যু, স্বজনদের খোঁজে সহযোগিতা কামনা ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস-কুমিল্লাবাসী খুশি যুবদল নেতার মর*দেহ দেখতে যান কৃষিমন্ত্রী ও সিটি প্রশাসক কুমিল্লায় যুবদলের নেতা কাউসারকে কু*পিয়ে হ*ত্যা করেছে দু*র্বৃত্তরা কুমিল্লায় বেপরোয়া অটো*রিকশার ধাক্কায় ব্যাংকের সাবেক এজিএম নি*হ*ত পুলিশ সুপার বলেন, স্বাধীনভাবে জীবনযাপন,  মোবাইল ও অলঙ্কার নিয়ে বাসা থেকে বেরিয়ে কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সং*ঘর্ষ, গাড়ি ভা*ঙচুর ঘরে ঢুকে ৭ বছরের শি*শুকে তুলে নেওয়ার অভিযোগ, দিশেহারা মা দেশের সম্পদ লুটে বিদেশে আরামে আছেন ফ্যাসি*বাদের দোসররা তাজমিন হত্যা*কাণ্ডে দারো*য়ানের বক্তব্যে সামনে এলো নতুন ত*থ্য
নোটিশ :
ওয়েবসাইট নিমাণ কাজ চলছে...। আমাদের সাথেই থাকুন

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযান, গ্রে*ফতা*র ৯১২

প্রতিনিধির নাম :
প্রকাশকাল: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:০০ অপরাহ্ন

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ৯১২ জনকে গ্রেফতার ও আটক করা হয়েছে। তাদের মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক হয় ৪২৩ জন।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৮১২ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭১, পূর্ববর্তী মামলায় ৫৬, ৩৪ ধারায় ২৯, ৫৪ ধারায় চার এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৫২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া পরোয়ানামূলে ১৫৮ ও সাজা পরোয়ানামূলে ১৯ জন গ্রেফতার হয়েছেন।

মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ৫৫ জনকে। এর মধ্যে মাদক বহনকারী একজন ও মাদক সেবনকারী ৫৪ জন। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৩৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে সব মিলিয়ে গ্রেফতার হয়েছেন ৮৮ জন।

এসময় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড করা হয়েছে ১২ হাজার ৯০০ টাকা। এছাড়া ৩১টি মাদক মামলা করা হয়েছে।

অভিযানে এক হাজার ৩২২টি ইয়াবা, ৮৪ কেজি ৪১৫ গ্রাম গাঁজা, ১২ লিটার চোলাই মদ, ২৫ বোতল স্কাফ সিরাপ, ২২ বোতল বিদেশি মদ ও ১০০টি ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়। অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে চার, কক্সবাজারে এক, কুমিল্লায় তিন, ব্রাহ্মণবাড়িয়ায় দুই, লক্ষ্মীপুরে এক ও খাগড়াছড়িতে একজন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয় ৪২৩ জনকে। জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে ৮৮, কক্সবাজারে ৩৮, ব্রাহ্মণবাড়িয়ায় ৬৭, চাঁদপুরে ২৫, নোয়াখালীতে ১৬৬, লক্ষ্মীপুরে সাত, রাঙামাটিতে দুই ও খাগড়াছড়িতে ৩০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩৬৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ৫৫ জনের বিরুদ্ধে।

*জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host