নিউজ ডেস্ক: প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মমতাময়ী মা আমেনা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকায় নিজ বাসভবনে আজ মঙ্গলবার দুপুরে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ১০৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
read more