বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার ময়নামতিতে অ*জ্ঞাত ব্যক্তির মৃ*ত্যু, স্বজনদের খোঁজে সহযোগিতা কামনা ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস-কুমিল্লাবাসী খুশি যুবদল নেতার মর*দেহ দেখতে যান কৃষিমন্ত্রী ও সিটি প্রশাসক কুমিল্লায় যুবদলের নেতা কাউসারকে কু*পিয়ে হ*ত্যা করেছে দু*র্বৃত্তরা কুমিল্লায় বেপরোয়া অটো*রিকশার ধাক্কায় ব্যাংকের সাবেক এজিএম নি*হ*ত পুলিশ সুপার বলেন, স্বাধীনভাবে জীবনযাপন,  মোবাইল ও অলঙ্কার নিয়ে বাসা থেকে বেরিয়ে কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সং*ঘর্ষ, গাড়ি ভা*ঙচুর ঘরে ঢুকে ৭ বছরের শি*শুকে তুলে নেওয়ার অভিযোগ, দিশেহারা মা দেশের সম্পদ লুটে বিদেশে আরামে আছেন ফ্যাসি*বাদের দোসররা তাজমিন হত্যা*কাণ্ডে দারো*য়ানের বক্তব্যে সামনে এলো নতুন ত*থ্য
নোটিশ :
ওয়েবসাইট নিমাণ কাজ চলছে...। আমাদের সাথেই থাকুন

২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস-কুমিল্লাবাসী খুশি

প্রতিনিধির নাম :
প্রকাশকাল: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

নিউজ ডেস্ক:

আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচল শুরু করবে মহানগর এক্সপ্রেস।আগামী ১৬ তারিখ থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে। কুমিল্লাবাসীর দীর্ঘ অবসান ঘটিয়ে যাত্রা বিরতি যোগাযোগ ব্যবস্থা নতুন সম্ভাবনায় উম্মেচন করবে বলে আশা করা যায়।

এর ফলে প্রথমবারের মতো যাত্রাপথের বিভিন্ন স্টেশনের যাত্রীরা ট্রেনে করে পর্যটন শহর কক্সবাজারে যাওয়ার সুযোগ পাবেন।

বুধবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান জানিয়েছেন, ২৬ অক্টোবর থেকে বর্ধিত সেবা চালু করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রেনটি বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে।

কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসের মতো এটি সরাসরি বা বিরতিহীনভাবে চলবে না, বরং যাত্রাপথে বিভিন্ন জেলার স্টেশনে থামবে।
নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীর স্টেশনের যাত্রী, যারা এতদিন কক্সবাজারের সরাসরি ট্রেনগুলোতে উঠতে পারতেন না, তারা এখন ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজার যেতে পারবেন।

নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর ট্রেনটি রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে, ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় এসে থামবে।

ট্রেনটি নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে থামবে। এই সেবার ফলে যাত্রীরা শোভন চেয়ারের পাশাপাশি স্নিগ্ধা, এসি সিট এবং এসি বার্থেও ভ্রমণের সুযোগ পাবেন।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস চলাচল করে। এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস নামে দুটি ট্রেন নিয়মিত চলছে।

মোহাম্মদ সফিকুর রহমান জানান, নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস আর চট্টগ্রামের কুমিরা স্টেশনে থামবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host