বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার ময়নামতিতে অ*জ্ঞাত ব্যক্তির মৃ*ত্যু, স্বজনদের খোঁজে সহযোগিতা কামনা ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস-কুমিল্লাবাসী খুশি যুবদল নেতার মর*দেহ দেখতে যান কৃষিমন্ত্রী ও সিটি প্রশাসক কুমিল্লায় যুবদলের নেতা কাউসারকে কু*পিয়ে হ*ত্যা করেছে দু*র্বৃত্তরা কুমিল্লায় বেপরোয়া অটো*রিকশার ধাক্কায় ব্যাংকের সাবেক এজিএম নি*হ*ত পুলিশ সুপার বলেন, স্বাধীনভাবে জীবনযাপন,  মোবাইল ও অলঙ্কার নিয়ে বাসা থেকে বেরিয়ে কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সং*ঘর্ষ, গাড়ি ভা*ঙচুর ঘরে ঢুকে ৭ বছরের শি*শুকে তুলে নেওয়ার অভিযোগ, দিশেহারা মা দেশের সম্পদ লুটে বিদেশে আরামে আছেন ফ্যাসি*বাদের দোসররা তাজমিন হত্যা*কাণ্ডে দারো*য়ানের বক্তব্যে সামনে এলো নতুন ত*থ্য
নোটিশ :
ওয়েবসাইট নিমাণ কাজ চলছে...। আমাদের সাথেই থাকুন

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে জরুরি বা*র্তা সরকারের

প্রতিনিধির নাম :
প্রকাশকাল: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

নিউজ ডেস্ক:

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও সময়মতো ভাতার অর্থ পৌঁছানো নিশ্চিত করতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গতকাল ২৭ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ভাতাভোগীদের নিজ নিজ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, টাকাপে (TakaPay) ও ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপি (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতার অর্থ পাঠানো হচ্ছে।

সঠিক ও প্রকৃত উপকারভোগীদের কাছে সময়মতো ভাতার অর্থ পৌঁছানোর লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে প্রতি মাসের কিস্তির অর্থ পাঠাতে সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কর্মকর্তাদের নির্ভুল পে-রোল পাঠানো আবশ্যক।

আরও বলা হয়, প্রতি মাসের নির্ধারিত ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল ও ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংশোধন করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) হালনাগাদ করতে হবে।

এছাড়া বিদ্যমান নীতিমালা অনুযায়ী কোনো উপকারভোগীর মৃত্যু বা অন্য কোনো কারণে প্রতিস্থাপনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।

চিঠিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাতার অর্থ নিয়মিতভাবে পাঠানোর লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলা/ সমাজসেবা কার্যালয় থেকে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে ও ব্যাংক হিসাবের অনুকূলে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানো নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত পত্রটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host