বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার ময়নামতিতে অ*জ্ঞাত ব্যক্তির মৃ*ত্যু, স্বজনদের খোঁজে সহযোগিতা কামনা ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস-কুমিল্লাবাসী খুশি যুবদল নেতার মর*দেহ দেখতে যান কৃষিমন্ত্রী ও সিটি প্রশাসক কুমিল্লায় যুবদলের নেতা কাউসারকে কু*পিয়ে হ*ত্যা করেছে দু*র্বৃত্তরা কুমিল্লায় বেপরোয়া অটো*রিকশার ধাক্কায় ব্যাংকের সাবেক এজিএম নি*হ*ত পুলিশ সুপার বলেন, স্বাধীনভাবে জীবনযাপন,  মোবাইল ও অলঙ্কার নিয়ে বাসা থেকে বেরিয়ে কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সং*ঘর্ষ, গাড়ি ভা*ঙচুর ঘরে ঢুকে ৭ বছরের শি*শুকে তুলে নেওয়ার অভিযোগ, দিশেহারা মা দেশের সম্পদ লুটে বিদেশে আরামে আছেন ফ্যাসি*বাদের দোসররা তাজমিন হত্যা*কাণ্ডে দারো*য়ানের বক্তব্যে সামনে এলো নতুন ত*থ্য
নোটিশ :
ওয়েবসাইট নিমাণ কাজ চলছে...। আমাদের সাথেই থাকুন

১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন, পলাতক আসামিকে গ্রেপ্তার ও শাস্তির দাবি

প্রতিনিধির নাম :
প্রকাশকাল: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:০৬ পূর্বাহ্ন

রাশেদ হোসাইন, নাঙ্গলকোট (কুমিল্লা)

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের তপবন গ্রামের ১৩ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী রিয়া মনি ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী রিয়া মনির মা রাবেয়া আক্তার, নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান খান এবং নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক।

ভুক্তভোগীর মা রাবেয়া আক্তার অভিযোগ করে বলেন, গত ১৫ জুন তার মেয়েকে অষ্টগ্রাম গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ফয়েজ আহমেদ, বক্সগঞ্জ গ্রামের জয়নাল মোল্লার ছেলে রিয়াজ মোল্লা এবং সেনবাগ থানার এনায়েতপুর গ্রামের আকরাম অজ্ঞাত স্থানে নিয়ে দুই দিন আটকে রেখে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা তাদের আটক করে এবং ১৩ বছর বয়সী মেয়েটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ১৭ জুন নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ফয়েজ আহমেদ ও রিয়াদউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে আকরাম এখনো পলাতক রয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর মা। তিনি আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে আসামিপক্ষের লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। অসুস্থ মেয়েকে নিয়ে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং মামলার সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ ছাড়া হুমকি দেওয়ার অভিযোগে আসামিদের পরিবারের কয়েকজনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান রাবেয়া আক্তার। আনিসুর রহমান, সোহাগ মিয়া ও শাহ আলমের বিরুদ্ধেও হুমকির অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৩ বছর বয়সী একটি শিশুর সঙ্গে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

 ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত, পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং মামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানান তারা।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম বলেন, মামলাটি বিচারাধীন। হুমকি-ধমকির বিষয়ে অভিযোগ পেয়েছি। আদালতের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host