নিউজ ডেস্ক:
কুমিল্লা মহানগর ৪ নং ওয়ার্ড যুবদলের নেতা কাউসারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ গোমতি নদীর উত্তর পাড়ের ছএখিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায় নিহত কাউসার ,নেতা কবিরের ছোট ভাই। শুক্রবার ছত্রখিল এলাকায় অবস্থান কালে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এবং এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে। স্থানীয় তথ্য সূত্র অনুযায়ী হামলার পর কাউসার কে ওই স্থানে ফেলে রাখা হয় এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লার ট্রমা হসপিটালে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।