বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার ময়নামতিতে অ*জ্ঞাত ব্যক্তির মৃ*ত্যু, স্বজনদের খোঁজে সহযোগিতা কামনা ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস-কুমিল্লাবাসী খুশি যুবদল নেতার মর*দেহ দেখতে যান কৃষিমন্ত্রী ও সিটি প্রশাসক কুমিল্লায় যুবদলের নেতা কাউসারকে কু*পিয়ে হ*ত্যা করেছে দু*র্বৃত্তরা কুমিল্লায় বেপরোয়া অটো*রিকশার ধাক্কায় ব্যাংকের সাবেক এজিএম নি*হ*ত পুলিশ সুপার বলেন, স্বাধীনভাবে জীবনযাপন,  মোবাইল ও অলঙ্কার নিয়ে বাসা থেকে বেরিয়ে কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সং*ঘর্ষ, গাড়ি ভা*ঙচুর ঘরে ঢুকে ৭ বছরের শি*শুকে তুলে নেওয়ার অভিযোগ, দিশেহারা মা দেশের সম্পদ লুটে বিদেশে আরামে আছেন ফ্যাসি*বাদের দোসররা তাজমিন হত্যা*কাণ্ডে দারো*য়ানের বক্তব্যে সামনে এলো নতুন ত*থ্য
নোটিশ :
ওয়েবসাইট নিমাণ কাজ চলছে...। আমাদের সাথেই থাকুন

তাজমিন হত্যা*কাণ্ডে দারো*য়ানের বক্তব্যে সামনে এলো নতুন ত*থ্য

প্রতিনিধির নাম :
প্রকাশকাল: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

নিউজ ডেস্ক:

জান্নাতুল তাজমিন হত্যা মামলায় দারোয়ানের বক্তব্যে সামনে এলো নতুন তথ্য। নতুন করে আলোচনায় এসেছে বাসার গেট বন্ধ থাকার বিষয়টি। বাসার দারোয়ান বাছিরের বক্তব্য, রাত ১টার পর গেট বন্ধ করে দেওয়া হলেও তাজমিনের মা-বাবার কাছে গেটের চাবি ছিল। চাবি না পেলেও তাকে ডাক দেওয়ার সুযোগ ছিল বলে জানান তিনি।

তাজমিনের কথিত প্রেমিক রাজু দাবি করেছিলেন, গেট বন্ধ থাকায় তিনি বাসায় যাননি। দারোয়ান আরও বলেন, আমি গেটের পাশে থাকি, সেখানে জানালাও আছে। গত আট বছরে তাদের বাসায় কোনো খারাপ কিছু দেখিনি। মানুষ হিসেবে পরিবারের সবাই ভালো। তাজমিনের এখানে আসার সম্ভাবনা নেই।

বাছির বলেন, রাত ১টার পর গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে গেট বন্ধ থাকলেও তাজমিনের মা-বাবার কাছে চাবি ছিল। চাবি নিতে না পারলেও তাকে ডাক দিতে পারত। তাজমিন এলে গাড়ির শব্দও তার কানে আসত বলে দাবি করেন বাছির।

এদিকে ঘটনার তদন্তের স্বার্থে গোয়েন্দা পুলিশ (ডিবি) বাসার সিসি ক্যামেরা জব্দ করে নিয়ে গেছে বলে জানান দারোয়ান বাছির। তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে তাকে নিষেধ করা হয়েছে।

গত ১৪ অক্টোবর সকালে তাজমিন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) পবিত্র সরকার কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একটি অধিযাচনপত্র পাঠান। এতে রাজুকে গ্রেপ্তার করে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

অধিযাচনপত্রে বলা হয়, তাজমিনের ব্যবহৃত মোবাইল নম্বরের কললিস্ট ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার আনুমানিক দুই দিন আগে কক্সবাজার সদর থানা এলাকায় তার অবস্থানের তথ্য পাওয়া গেছে। এসময় রাজুর সঙ্গে তার দেখা-সাক্ষাৎ এবং ঘটনার আগে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের তথ্যও পাওয়া যায়।

তাজমিনের সঙ্গে রাজুর পূর্বপরিচয় ও সম্পর্কের ধরন, যোগাযোগের কারণ, ডিজিটাল মাধ্যমে তাদের কথোপকথন এবং হত্যা মামলার বিষয়ে তার কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য রয়েছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে অধিযাচনপত্রে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

পুলিশ জানায়, সোমবার (১৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা ডিবির একটি দল রাজুকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তাকে কক্সবাজার সদর মডেল থানার ডিউটি অফিসারের কাছে ফেরত দেওয়া হয়। এরপর ডিবির দলটি থানা ত্যাগ করে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কুমিল্লার পুলিশ রাজুকে নিয়ে যায়নি। কিছু বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল। হোটেল-সংক্রান্ত কিছু বিষয়ও যাচাই করার প্রয়োজন ছিল। সেসব যাচাই করে তাকে আবার কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাজমিনের বাবা-মা রাজুর বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে চাইলে কক্সবাজার জেলা পুলিশের কাছে দিতে পারবেন বলেও জানান তিনি। অন্যদিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) অহিদুর রহমান বলেন, অধিযাচনপত্রের ভিত্তিতে রাজুকে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছিল। কিন্তু কুমিল্লা ডিবি তাকে আবার ফেরত দেওয়ায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র ও হোটেলকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর সন্ধ্যায় তাজমিনকে নিয়ে কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে ওঠেন রাজু। হোটেলের নিবন্ধন খাতায় তাজমিনের নাম লেখা হয় ‘তানজু আক্তার’, বয়স ১৮ বছর। সেখানে তাকে রাজুর স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়। রাজুর পরিচয়ে লেখা হয়, তিনি বান্দরবানের লামা এলাকার মনির আহমদের ছেলে।

হোটেলের এক কর্মচারী বলেন, পরদিন ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ছেড়ে চলে যান। নিবন্ধন খাতায় রাজুর দুটি মোবাইল ফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর লেখা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, হোটেলের সিসিটিভি ফুটেজেও তাদের একসঙ্গে বের হতে দেখা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাজমিন কক্সবাজারে আসেন। পরে কুমিল্লায় ফেরার জন্য রাজুই তাকে আইকনিক এক্সপ্রেসের বাসের টিকিট কেটে দেন। কুমিল্লায় পৌঁছে বাস থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তাজমিন।

পরিবারের তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর এক বান্ধবীকে হাতঘড়ি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে ঝগড়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান তাজমিন। প্রথমে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যান। পরে রাজুর সঙ্গে যোগাযোগ করে কক্সবাজারে যান।

এর আগে গত ৮ অক্টোবর লালমাই উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক মো. সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host