সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নোটিশ :
ওয়েবসাইট নিমাণ কাজ চলছে...। আমাদের সাথেই থাকুন

কৃষিমন্ত্রী আমিন উর রশিদের মা আর নেই

প্রতিনিধির নাম :
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৭ অপরাহ্ন

নিউজ ডেস্ক:

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মমতাময়ী মা আমেনা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকায় নিজ বাসভবনে আজ মঙ্গলবার দুপুরে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ১০৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমার জানাজা সময়সূচি…জানাজার নামাজ আগামীকাল বুধবার ৯ সেপ্টেম্বর, দুপুর ২টা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের পরানপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

মরহুমার আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের জানাজার নামাজে শরিক হয়ে মরহুমার রুহের মাগফিরাতের জন্য দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন…..আমিন।

পোস্ট অ্যাডমিন…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host