সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নোটিশ :
ওয়েবসাইট নিমাণ কাজ চলছে...। আমাদের সাথেই থাকুন

কুমিল্লার দেবিদ্বার এ এনজিও ফোরাম এর কমিটি গঠন

প্রতিনিধির নাম :
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

কুমিল্লা

আহ্বায়ক সাইফুল করিম, সদস্য সচিব এটিএম সাইফুল ইসলাম। দেবিদ্বার উপজেলায় কর্মরত এনজিওগুলো সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

০৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার এর সভাকক্ষে এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা শেষে এই কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন আহ্বায়ক সাইফুল করিম, উপজেলা সমন্বয়কারী এভিসিবি প্রকল্প ইপসা, যুগ্ম আহ্বায়ক মোঃ এমদাদুল হক, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার, মোঃ আব্দুল জব্বার, নিজেরা করি, এটিএম সাইফুল ইসলাম মাসুম, সিইও, আবেদা মান্নান ফাউন্ডেশন, অর্থ সম্পাদক মোঃ সোহেল মিয়া, ব্রাক, অন্যান্য সদস্যরা হলেন- শাখা ব্যবস্থাপক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রত্যাশি, ভার্ক, পিএমকে, আশা, আরআরএফ, প্রদক্ষেপ, দুলাল তির্কী সাজেদা ফাউন্ডেশন, ব্রাক, ব্যুরো বাংলাদেশ, শিবশংকর ঘোষ পিদিম ফাউন্ডেশন, এফএইচপি, উদ্দীপন, পপি, টিএমএসএস প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নোমান হোসেন। অনুষ্ঠানের সভাপতি দেবিদ্বারকে এগিয়ে নিতে এনজিও প্রতিনিধিদের সহযোগীতার আহবান করেন এবং তিনি এনজিওগুলোকে সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Web Design By Khan IT Host